আমার গার্লফ্রেন্ড হুজুগ তুলেছে আমাকে বিয়ে করবে ৷
আমি বলে দিয়েছি বিয়ে করলে কাজের মেয়ে করে রাখবো কারণ আম্মু কাজের মেয়ে ভালবাসে ৷ সে এতেও নাকি রাজি, তবুও সে আমার বউ হবে ৷ নাহ, তাকে এমন কথা বলেও মাথা থেকে বিয়ের ভূত ছাড়াতে পারলাম না ৷
.
কয়েকদিন পর,
খবর পেলাম আমাদের বাসার কাজের মেয়ে ছকিনা পাশের বাসার ড্রাইভার মফিজের সাথে পালিয়ে গেছে ৷ এই কারণে আম্মা হাউমাউ করে কাঁদছে ৷ তার কান্নার ধরণ পুরাই সিনেমাটিক! গ্রামে যেভাবে মেয়েরা তাদের স্বামী মারা গেলে কান্দে, আমার আম্মাও তেমনিভাবে বিলাপ করতে করতে কাঁদছে, ঠিক এভাবে,
____আমার কি সর্বনাশটা হইয়া গেলোরেএএএ, ও ছকিনা তুই কেন পালাইয়া গেলিরেএএএ? তোর মতো এত ভাল কাজের মেয়ে আর কি পামুরেএএএ, ও আমার ছকিনারেরেরে! মরার ছকিনা তোর বিয়ে করার শখ জাগছিল আমারে বলতে পারতিসরে, তুই কেন পালাইয়া গেলিরেএএএ? ও ও ও ও আল্লাহ! কি সর্বনাশ করলা! আমারে ছকিনারে ফিরায়া দাও!
.
আম্মার এমন কান্না দেখে আমার সহ্য হলোনা ৷ আমিও তার সাথে কাঁদতে লাগলাম ৷ তারপর বললাম,
____আম্মা, চিন্তা করছো কেন? ছকিনার চেয়ে সুন্দরী, মার্জিত, মেধাবী, কর্মঠ মেয়েকে আমি কাজের মেয়ে হিসেবে তোমার নিকট হাজির করবো ৷
____বাবা তুই পারবি?
____অবশ্যই পারবো মা, তোমার দূঃখ যে আমার সহ্য হয়না ৷
____কেমন করে এমন কাজের মেয়ে পাবি খুঁজে?
____সেটা আমার উপরে ছেড়ে দাও! তোমাকে শুধু টাকা খরচ করতে হবে ৷
____টাকার চিন্তা করিস না, শুধু ছকিনার মত ভাল একটা কাজের মেয়ে চাই ৷
____অবশ্যই পাবে মা ৷ তুমি শুধু পত্রিকায় কাজের মেয়ে চাই এটা বিজ্ঞাপন করার মত টাকা দাও তাহলই হয়ে যাবে ৷
আম্মা আমাকে লাখ খানেক টাকা দিলো,
দশ হাজার টাকা খরচ করে “কাজের মেয়ে চাই" বিজ্ঞাপনটা পত্রিকায় ছাঁপায়লাম ৷
.
ওদিকে সুমি তো বিয়ের জন্য পাগল হয়ে আছে ৷ আর তানিশা, অনিশা, মনিকা এই তিনজন আমার গার্লফ্রেন্ড হবার জন্য চেষ্টা করে যাচ্ছে, আমার গার্লফ্রন্ডের চেয়ে এই তিন জনের অত্যাচার আরো মারাক্তক ৷ যা দিনদিন বেড়েই চলছিল ৷
তাদেরকে শায়েস্তা করতে একটা প্ল্যান করি আমি ৷
যেদিন কাজের মেয়েদের ইন্টারভিউ নেবার ডেট, সেদিন আমি ঐ তিনটা জল্লাদ মেয়ের ফোনে ম্যাসেজ করি এই লিখে যে,
_____যদি আমাকে সত্যিই ভালবাস, তবে কাল আমাদের বাড়িতে এসে মাকে বুঝিয়ে বলো যে তুমি আমাকে খুব ভালবাসো এবং আম্মা যদি তোমাকে বিশ্বাস করে তবে তুমি আমার!
.
প্রত্যেকেই ম্যাসেজের রিপ্লাইয়ে বললো,
আসছি, এবং প্রমাণ করবো যে আমি তোমাকে খুব ভালবাসি ৷
.
আমার একমাত্র গার্লফ্রেন্ড সুমিকেও বললাম, ___“তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তবে আম্মাকে বলো আমাদের সম্পর্কের কথা; আম্মা যদি তোমাকে মেনে নেয় তবে বিয়ে হবে আমাদের" ৷
সুমি এটাতে রাজি হলো!
.
ইন্টারভিউয়ের দিনঃ
আম্মা ইতোমধ্যে ৩৫জন মেয়ের থেকে ইন্টারভিউ নিয়েছে কিন্তু একজনেরও রান্না সম্পর্কে সঠিক ধারণা জানা নাই ৷ তারা সকলে টাকার লোভে কাজের মেয়ে হবার সাহস দেখিয়েছে ৷ বিজ্ঞাপনে স্যালারি উল্লেখ্য করেছিলাম মাসে ২৫ হাজার টাকা এবং দুমাস পর পর একটা শাড়ি! এটা পড়েই এতগুলো মেয়ে এসে হাজির!
.
৩৫ জন মেয়েকে আউট করে দিয়ে পরের আরো ১৫ জনকে আউট করে দিল মা ৷
সর্বশেষ আমার গার্লফ্রেন্ড হবার জন্য পাগল সেই তিন তিনটা মেয়ে এসে হাজির ৷ আমি লুকিয়ে লুকিয়ে তাদের কান্ড দেখছিলাম ৷
.
প্রথমে অনিশা গেল আম্মার কাছে এবং আম্মাকে বলল,
____আন্টি, জনি কেমন আছে?
আম্মা অনিশার এমন কথা শুনে চোখটা কপালে তুলে সাপের মত মুখ বানিয়ে বলল,
____তুমি আমার ছেলের খোঁজ নিতে আসছো নাকি কাজের মেয়ে হিসেবে নিয়োগ পাবার জন্য ইন্টারভিউ দিতে আসছো?
_____কি? আমি কাজের মেয়ের ইন্টারভিউ দিবো? কিসব বলছেন আন্টি?
_____ওমা, এই মেয়েটার দেখি মাথার তার ছিঁড়ে গেছে, এই মেয়ে তুমি জানোনা যে এখানে কাজের মেয়ে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে?
অনিশা উপরে লাগানো সাইনবোর্ড দেখে বুঝতে পারলো ব্যাপারটা ৷
এরপরও সে দেখি নির্লজ্জের মত আমার আম্মাকে বলছে,
___আন্টি, একটা কথা বলবো রাগ করবেন না, আমি আপনার ছেলেকে ভালবাসি ৷ তাকে আমি চাই ৷ আপনি শুধু জনিকে বলুন সে যেনো আমাকে মেনে নেয়!
.
আম্মা মেয়েটার এমন ভয়ংকর সাহসের কথা শুনে রাগে ফোসফোস করতে লাগল এবং দাঁত কটমট করে বলল,
___বেহায়া মেয়ে, লজ্জা কি বেঁচে খায়ছো? আসছো কাজের মেয়ে হতে আর ছেলেকে দেখে মাথার তাঁর ছিড়ে গেছে?
আম্মা আরো কিছু কথা শুনিয়ে দিল ৷ অনিশা মন বেজার করে চোখটা লাল করে চোখের পানি ফেলে চলে গেল ৷
তানিশা ও মনিকা এদেরও আম্মা বিদায় করে দিল, তাদেরও আচ্ছামত বকে পাঠিয়ে দিল!
আমার আনন্দ দেখে কে!
এদের যন্ত্রণায় পা ফালাতে পারিনি ভার্সিটিতে ৷
.
এবার সুমির পালা ৷
সে এসে বুঝতে পারলো আসল ব্যাপারটা!
আমি বলেছিলাম যে আমাকে বিয়ে করলে কাজের মেয়ে করে রাখবো!
সে দেখি এটা মেনে নিয়ে আম্মার নিকট গিয়ে সোজা বলল,
_____আন্টি, আমাকে পছন্দ হয কাজের মেয়ে হিসেবে?
আম্মা সুমির মুখের দিকে হা করে তাকিয়ে রইলো ৷ বুঝতে পারলাম মা তার চেহারা দেখেই মুগ্ধ! কিন্তু না, ঘোর কাটিয়ে মা সুমিকে বললো,
____কি কি রান্না জানো, তুমি?
সুমি অনেকগুলো পদের রান্নার কথা বলে, সে সবই চমৎকার করে রান্না করতে পারে!
মা আরো কিছু প্রশ্ন করলে সে সব কিছুর সঠিক উত্তর দেয় ৷ বুঝতে পারলাম গার্লফ্রেন্ড হিসেবে সুমি খারাপ না, সে ভাল রাঁধনী হতে পারবে! বিয়ের পর মজা করে তার রান্না করা খাবার খেতে পারবো ৷
.
মা সুমিকে কাজের মেয়ে হিসেবে সিলেক্ট করলো!
কয়েকদিন সুমি কাজের মেয়ে হিসেবে ভাল পারফর্মেন্স করলো!
হঠাৎ একদিন সুমি আমাকে ব্লাকমেইল করে ৷
রুম আটকিয়ে আমাকে ধর্ষণ করার নাটক করে, সে তার গায়ের কাপড় ছিঁড়ে ফেলে তারপর চেঁচামেচি করে মাকে রুমের কাছে আনে ৷ দরজা খুলে ফেলে সুমি এবং মা দেখতে পায় আমি সুমিকে জোর করে রেপ করার চেষ্টা করেছি কারণ সুমির কাপড় ছেঁড়া ৷ তার উপর সুমির কান্নার অভিনয় মাকে ইমোশোনাল করে দিল!
মা আমাকে চটাস চটাস করে থাপ্পর লাগিয়ে দেয় ৷
সুমির মা বাবাকে ডাক হয় ৷ শেষপর্যন্ত আমাদের বিয়ে হয়, বদনামের হাত থেকে বাঁচতে ৷
কিন্তু সর্বনাশ, বিয়ের পর সুমি একটা কাজও আর করেনা ৷
আমাকে তার এতগুলো কাপড় কাঁচতে হয়, ঘর ঝাঁড়ু দিতে হয়, মশারী টাঙাতে হয়, এমনকি তার পাও টিপে দিতে হয় ৷
এগুলো না করলে “খুব মারে!"
.
আমার এমন করুণ অবস্থা দেখে বউটা খিলখিল করে হাসে আর বলে
_____কেমন লাগে ? খুব তো বলতা আমাকে কাজের মেয়ে করে রাখবা? কাকে কাজের মেয়ে করার স্বপ্ন দেখছিলে ? হু! সাহস কত!
আমি বউয়ের কথা শুধু শুনছিলাম আর কাপড় কাঁচতেছিলাম ৷ আমি কি জানি সে পুলিশের মেয়ে?
উল্টা পাল্টা কিছু করলেই চৌদ্ধ শিকে ঢুকিয়ে দিবে ৷
তারচেয়ে কাপড় কাঁচায় ভাল!
MJ Jony Chowdhury

Comments
Post a Comment