গল্পটা লিখতে গিয়ে আমার চোখেও জল এসেছিল }
একই বেঞ্চের দুই প্রান্তে দুইজন চুপচাপ বসে
আছে। মনে হচ্ছে এখানে ওরা নিরবতা
পালন করতেই এসেছে। কিছুক্ষণ পরে উর্মি
বলে উঠলো,
- আচ্ছা জনি, তুই কি আমায়
সত্যিই ভালোবাসিস?
-- হুম, কেনো তাতে কোনো সন্দেহ আছে
তোর?
-- আছেই তো, আমি দেখা করার কথা বললে
কোনদিন তুই সময় মতো এসেছিস বলতো,
কমপক্ষে আধা ঘন্টা দেরি হবেই হবে তোর,
কিন্তু কেন ?
-- হা,হা,হা" এই কথা?
-- হাসছিস না, মিথ্যুক, ভন্ড, পাজি!
--হুম, মিথ্যুক, ভন্ড আর পাজি হলেও,
প্রত্যেকবারই ঠিক সময় এসে আড়ালে
দাড়িয়ে, ঐ সময়টুকু তোকে দুচোখ ভরে
দেখি।
-- কেনো, লুকিয়ে দেখতে হবে কেনো?
-- লুকিয়ে লুকিয়ে যখন দেখি তুই আমার
অপেক্ষায় পথ চেয়ে আছিস, তখন মনে হয়
আমি কতো ভাগ্যবান, আমার পথ চেয়েও
কেউ বসে থাকে, মনে হয় জীবন আমার ধন্য,
তোর ভালোবাসা পেয়ে।
-- হইছে হইছে, এবার থাম।
-- বিশ্বাস কর উর্মি, ধীরে ধীরে আমি তোর
প্রেমের নেশায় এতটাই আসক্ত হয়ে গেছি
যে, তোকে হারালে হয়তো পাগল হয়ে
জাবো, নয়তো পৃথিবী ছেড়ে চলে জাবো।
-- এবার তুই থামবি জনি, একটা কথা জেনে
রাখ, তোকে হারালে আমি নিজেই পৃথিবী
থেকে চিরতরে হারিয়ে জাবো।
এবার দুজনেই এগিয়ে এসে একেবারে গায়ে
গায়ে মিশে বসলো। উর্মি শপিং ব্যাগ
থেকে একটা শার্ট বের করে জনির হাতে
দিয়ে বললো,
- দেখ তো, তোর পছন্দ হয়
কিনা। জনি বললো,
- শোন, এভাবে তুই আর
আমাকে ছোটো করিসনা প্লিজ, তোকে
কোনোকিছু দেবার ইচ্ছে থাকলেও উপায়
নেই আমার, তাই তোর কাছ থেকে কিছু
নিতে ভিশন খারাপ লাগে আমার। উর্মি
বললো,
- আমি জানি তো, টিউশনি করে জা
পাও, তাতে নিজের খরচাই হয়না। জনি
বললো,
- তবুও তুই কেনো টাকা খরচ করে
আমাকে এ সব দিস।
-- এগুলো আমি তোকে দেইনা, এগুলো দিয়ে
আমি আমার স্বপ্নটাকে সাজাই, আর তোকে
ঘিরেই আমার সেই স্বপ্নের পৃথিবী।
-- আর তুইজে আমার পৃথিবীতে সুর্য, তোকে
ছাড়া আমার জীবনটাও যে মূল্যহীন, সেটা
কে বলবে।
-- কেনো, তুই নিজের মুখেই বলবি, তোর
মুখে ঐ কথাগুলো শুনতে আমার খুবই
ভালোলাগে।
এভাবেই দিন যায়, দুজনার ভালোবাসা অতল
গভীরতার সিমাও ছাড়িয়ে যায়। প্রায়
দুবছর পরে, একদিন আবারও দুজন পার্কে
দেখা করতে আসে। উর্মির মুখে দুঃখ, কষ্ট,
বিষণ্ণতা, আর হতাশার ছায়া স্পষ্ট। মাথা
নিচু করে বসে আছে উর্মি। জনি আলতো করে
উর্মির মাথায় হাত বুলিয়ে বললো,
- কিরে
কি হয়েছে তোর, শরীর খারাপ ?। উর্মি
মাথা তুলে জনির দিকে তাকালো,
দুচোখে জল টলমল করছে, ভাঙা ভাঙা গলায়
জনির হাত শক্ত করে ধরে উর্মি বললো,
- এখন
থেকে আমার স্বপ্নটা মনে হয় আমার আর
সাজিয়ে রাখার সৌভাগ্য নেই রে, তুই
আমায় কথা দে, আমার স্বপ্নটা তুই সুন্দর
ভাবে এই পৃথিবীতে বাচিয়ে রাখবি!। এই
বলে উঠে দাড়িয়ে, জনির কপালে একটা চুমু
দিয়ে কাদতে কাদতে চলে গেল উর্মি।জনি
কিছুই বুঝতে পারলোনা, হঠাৎ উর্মির মুখে
এই কথা শুনে যেন বাকশক্তি হারিয়ে
নির্বাক জনি। কিছু বলতে চেয়েও বলতে
পারছেনা, তবে উর্মির চোখে জল দেখে,
নিজের চোখের জল আর আটকে রাখতে
পারলোনা জনি। পরে খোজ নিয়ে জানতে
পারে, উর্মির দুটো কিডনি-ই নষ্ট হয়ে
গেছে, এখন সে হাসপাতালে। এদিকে আজ
অনেকদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে
ক্রমে ক্রমে মৃত্যুর পথে এগিয়ে জাচ্ছে উর্মির।
বেচে থাকতে হলে অন্তত একটা কিডনি
প্রয়োজন। অনেক চেষ্টা করেও উর্মির
আত্মীয় স্বজন একটা কিডনির ব্যাবস্থা
করতে পারেনি। উর্মি বিছানায় শুয়ে শুয়ে জনির কথাই ভাবছে,- আজ এতদিন হয়ে
গেলো, জনি একটি বারের জন্যও আমাকে
দেখতে এলোনা, এই কি আমার প্রতি ওর
ভালোবাসা, নাকি স্বপ্নটা শুধু আমিই
দেখতাম, ওর কোনো ইচ্ছেই ছিলনা। এসব
ভেবে ভেবে উর্মি ফুপিয়ে কাদতে কাদতে
নিজের বুকের ভেতর দুঃখের নদীতে কষ্টের
বন্যা বইয়ে দিলো। ভাগ্য ভালো বিধায়
কয়েকদিনের মধ্যেই একটা কিডনি পাওয়া
গেল। অপারেশন হলো, উর্মি এখন সুস্থ প্রায়।
কিন্তু জনির কোনো খবর নেই।জনির
প্রতি উর্মির ভালোবাসা এতদিনে ঘৃণা আর
অভিমানে পরিণত হয়েছে। কয়েকদিন বাদে
উর্মি সেই পার্কে আসলো, যেখানে জনি আর উর্মি দেখা করতো। আশ্চর্যের বিষয়, ওরা যে
বেঞ্চে বসে কথা বলতো, সেই বেঞ্চের
কাছে আসতেই উর্মি দেখলো, জনি বসে আছে,
হয়তো কারো অপেক্ষায়। উর্মি জনি
সামনে এসে দাড়ালো। উর্মিকে দেখে জনি
ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলো উর্মির
দিকে। উর্মি বললো,- কি, খুব অবাক হয়ে
যাচ্ছো তাইনা, আমি এখনও বেচে আছি
তাই দেখে!
-- আমি তোমাকে সত্যিই ভালোবাসি উর্মি !
-- চুপ করো, তোমার মতো বেইমান
বিশ্বাসঘাতকের মুখে ভালোবাসি শব্দটা
শোভা পায়না।
তুমি আমাকে ভুল বুঝনা বলে জনি উর্মির
হাত ধরতেই, উর্মি জনির গালে একটা
থাপ্পর মেরে বললো,
- কোন অধিকারে তুমি
আমার হাত ধরো? জনির চোখের জল
উপছে পড়তে চাইছে। হাত দিয়ে চোখের জল
মুছলো জনি। নিজেকে সামলে নিয়ে জনি
বললো,
- তোমার সেই সুখের স্বপ্নটা এখন
তোমার কাছে খুব বিরক্তিকর তাইনা?।
প্রচণ্ড কাশি শুরু হলো জনির। পেটে হাত
দিয়ে কাশতে কাশতে নুয়ে পড়লো জনি।
কোমরের দিকের শার্টের কিছু অংশ রক্তে
লাল হয়ে গেল। উর্মি ধরতে চাইলে জনি
বললো,
- আমি ঠিক আছি, আমাকে ধরলে
তোমার হাতে এই বেইমান
বিশ্বাসঘাতকের রক্ত লাগতে পারে।
জনির এই অবস্থা দেখে উর্মির হৃদয়টা
হাহাকার করে উঠলো জনির জামা উল্টে
রক্ত বের হবার কারণ খুজতে চাইল উর্মি,জনি
বাধা দিলো। কিন্তু উর্মি জোর করে জনির
শার্টটা তুলে ধরতেই দেখলো, জনির
কোমরের কাছাকাছি ডান পাশে একটি
অপারেশনের দাগ। উর্মি এবার জ্ঞান
হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। উর্মির
আর বুঝতে বাকি ছিলনা, যে কিডনিটার
জন্য উর্মি বেচে আছে, সেটা আর কারো নয়,
জনির-ই। জ্ঞান ফিরতেই উর্মি জনির পা
জড়িয়ে ধরে হাউমাউ করে কেদে উঠলো-"
আমাকে তুমি ক্ষমা করে দাও জনি, আমি
তোমাকে ভুল বুঝেছি, অনেক বড়ো অন্যায়
করেছি"। উর্মিকে তুলে বুকে জড়িয়ে ধরে জনি বললো,
- অপারেশনের পড়ে ঘা
শুকানোর জন্যে ডাক্তার কিছু ওষুধ লিখে
দিয়েছিলো, টাকা ছিলনা তাই খেতে
পারিনি, তবে এই যন্ত্রণা আমার কাছে
মধুর, এই যন্ত্রণার কারণেই আমার
ভালোবাসা বেচে আছে, আর তুমিই তো
বলেছিলে আমি তোমার স্বপ্নে, তাই তুমি
বেচে না থাকলে তোমার স্বপ্নটা বেচে
থাকবে কার চোখে।
MJ Jony Chowdhury
একই বেঞ্চের দুই প্রান্তে দুইজন চুপচাপ বসে
আছে। মনে হচ্ছে এখানে ওরা নিরবতা
পালন করতেই এসেছে। কিছুক্ষণ পরে উর্মি
বলে উঠলো,
- আচ্ছা জনি, তুই কি আমায়
সত্যিই ভালোবাসিস?
-- হুম, কেনো তাতে কোনো সন্দেহ আছে
তোর?
-- আছেই তো, আমি দেখা করার কথা বললে
কোনদিন তুই সময় মতো এসেছিস বলতো,
কমপক্ষে আধা ঘন্টা দেরি হবেই হবে তোর,
কিন্তু কেন ?
-- হা,হা,হা" এই কথা?
-- হাসছিস না, মিথ্যুক, ভন্ড, পাজি!
--হুম, মিথ্যুক, ভন্ড আর পাজি হলেও,
প্রত্যেকবারই ঠিক সময় এসে আড়ালে
দাড়িয়ে, ঐ সময়টুকু তোকে দুচোখ ভরে
দেখি।
-- কেনো, লুকিয়ে দেখতে হবে কেনো?
-- লুকিয়ে লুকিয়ে যখন দেখি তুই আমার
অপেক্ষায় পথ চেয়ে আছিস, তখন মনে হয়
আমি কতো ভাগ্যবান, আমার পথ চেয়েও
কেউ বসে থাকে, মনে হয় জীবন আমার ধন্য,
তোর ভালোবাসা পেয়ে।
-- হইছে হইছে, এবার থাম।
-- বিশ্বাস কর উর্মি, ধীরে ধীরে আমি তোর
প্রেমের নেশায় এতটাই আসক্ত হয়ে গেছি
যে, তোকে হারালে হয়তো পাগল হয়ে
জাবো, নয়তো পৃথিবী ছেড়ে চলে জাবো।
-- এবার তুই থামবি জনি, একটা কথা জেনে
রাখ, তোকে হারালে আমি নিজেই পৃথিবী
থেকে চিরতরে হারিয়ে জাবো।
এবার দুজনেই এগিয়ে এসে একেবারে গায়ে
গায়ে মিশে বসলো। উর্মি শপিং ব্যাগ
থেকে একটা শার্ট বের করে জনির হাতে
দিয়ে বললো,
- দেখ তো, তোর পছন্দ হয়
কিনা। জনি বললো,
- শোন, এভাবে তুই আর
আমাকে ছোটো করিসনা প্লিজ, তোকে
কোনোকিছু দেবার ইচ্ছে থাকলেও উপায়
নেই আমার, তাই তোর কাছ থেকে কিছু
নিতে ভিশন খারাপ লাগে আমার। উর্মি
বললো,
- আমি জানি তো, টিউশনি করে জা
পাও, তাতে নিজের খরচাই হয়না। জনি
বললো,
- তবুও তুই কেনো টাকা খরচ করে
আমাকে এ সব দিস।
-- এগুলো আমি তোকে দেইনা, এগুলো দিয়ে
আমি আমার স্বপ্নটাকে সাজাই, আর তোকে
ঘিরেই আমার সেই স্বপ্নের পৃথিবী।
-- আর তুইজে আমার পৃথিবীতে সুর্য, তোকে
ছাড়া আমার জীবনটাও যে মূল্যহীন, সেটা
কে বলবে।
-- কেনো, তুই নিজের মুখেই বলবি, তোর
মুখে ঐ কথাগুলো শুনতে আমার খুবই
ভালোলাগে।
এভাবেই দিন যায়, দুজনার ভালোবাসা অতল
গভীরতার সিমাও ছাড়িয়ে যায়। প্রায়
দুবছর পরে, একদিন আবারও দুজন পার্কে
দেখা করতে আসে। উর্মির মুখে দুঃখ, কষ্ট,
বিষণ্ণতা, আর হতাশার ছায়া স্পষ্ট। মাথা
নিচু করে বসে আছে উর্মি। জনি আলতো করে
উর্মির মাথায় হাত বুলিয়ে বললো,
- কিরে
কি হয়েছে তোর, শরীর খারাপ ?। উর্মি
মাথা তুলে জনির দিকে তাকালো,
দুচোখে জল টলমল করছে, ভাঙা ভাঙা গলায়
জনির হাত শক্ত করে ধরে উর্মি বললো,
- এখন
থেকে আমার স্বপ্নটা মনে হয় আমার আর
সাজিয়ে রাখার সৌভাগ্য নেই রে, তুই
আমায় কথা দে, আমার স্বপ্নটা তুই সুন্দর
ভাবে এই পৃথিবীতে বাচিয়ে রাখবি!। এই
বলে উঠে দাড়িয়ে, জনির কপালে একটা চুমু
দিয়ে কাদতে কাদতে চলে গেল উর্মি।জনি
কিছুই বুঝতে পারলোনা, হঠাৎ উর্মির মুখে
এই কথা শুনে যেন বাকশক্তি হারিয়ে
নির্বাক জনি। কিছু বলতে চেয়েও বলতে
পারছেনা, তবে উর্মির চোখে জল দেখে,
নিজের চোখের জল আর আটকে রাখতে
পারলোনা জনি। পরে খোজ নিয়ে জানতে
পারে, উর্মির দুটো কিডনি-ই নষ্ট হয়ে
গেছে, এখন সে হাসপাতালে। এদিকে আজ
অনেকদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে
ক্রমে ক্রমে মৃত্যুর পথে এগিয়ে জাচ্ছে উর্মির।
বেচে থাকতে হলে অন্তত একটা কিডনি
প্রয়োজন। অনেক চেষ্টা করেও উর্মির
আত্মীয় স্বজন একটা কিডনির ব্যাবস্থা
করতে পারেনি। উর্মি বিছানায় শুয়ে শুয়ে জনির কথাই ভাবছে,- আজ এতদিন হয়ে
গেলো, জনি একটি বারের জন্যও আমাকে
দেখতে এলোনা, এই কি আমার প্রতি ওর
ভালোবাসা, নাকি স্বপ্নটা শুধু আমিই
দেখতাম, ওর কোনো ইচ্ছেই ছিলনা। এসব
ভেবে ভেবে উর্মি ফুপিয়ে কাদতে কাদতে
নিজের বুকের ভেতর দুঃখের নদীতে কষ্টের
বন্যা বইয়ে দিলো। ভাগ্য ভালো বিধায়
কয়েকদিনের মধ্যেই একটা কিডনি পাওয়া
গেল। অপারেশন হলো, উর্মি এখন সুস্থ প্রায়।
কিন্তু জনির কোনো খবর নেই।জনির
প্রতি উর্মির ভালোবাসা এতদিনে ঘৃণা আর
অভিমানে পরিণত হয়েছে। কয়েকদিন বাদে
উর্মি সেই পার্কে আসলো, যেখানে জনি আর উর্মি দেখা করতো। আশ্চর্যের বিষয়, ওরা যে
বেঞ্চে বসে কথা বলতো, সেই বেঞ্চের
কাছে আসতেই উর্মি দেখলো, জনি বসে আছে,
হয়তো কারো অপেক্ষায়। উর্মি জনি
সামনে এসে দাড়ালো। উর্মিকে দেখে জনি
ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলো উর্মির
দিকে। উর্মি বললো,- কি, খুব অবাক হয়ে
যাচ্ছো তাইনা, আমি এখনও বেচে আছি
তাই দেখে!
-- আমি তোমাকে সত্যিই ভালোবাসি উর্মি !
-- চুপ করো, তোমার মতো বেইমান
বিশ্বাসঘাতকের মুখে ভালোবাসি শব্দটা
শোভা পায়না।
তুমি আমাকে ভুল বুঝনা বলে জনি উর্মির
হাত ধরতেই, উর্মি জনির গালে একটা
থাপ্পর মেরে বললো,
- কোন অধিকারে তুমি
আমার হাত ধরো? জনির চোখের জল
উপছে পড়তে চাইছে। হাত দিয়ে চোখের জল
মুছলো জনি। নিজেকে সামলে নিয়ে জনি
বললো,
- তোমার সেই সুখের স্বপ্নটা এখন
তোমার কাছে খুব বিরক্তিকর তাইনা?।
প্রচণ্ড কাশি শুরু হলো জনির। পেটে হাত
দিয়ে কাশতে কাশতে নুয়ে পড়লো জনি।
কোমরের দিকের শার্টের কিছু অংশ রক্তে
লাল হয়ে গেল। উর্মি ধরতে চাইলে জনি
বললো,
- আমি ঠিক আছি, আমাকে ধরলে
তোমার হাতে এই বেইমান
বিশ্বাসঘাতকের রক্ত লাগতে পারে।
জনির এই অবস্থা দেখে উর্মির হৃদয়টা
হাহাকার করে উঠলো জনির জামা উল্টে
রক্ত বের হবার কারণ খুজতে চাইল উর্মি,জনি
বাধা দিলো। কিন্তু উর্মি জোর করে জনির
শার্টটা তুলে ধরতেই দেখলো, জনির
কোমরের কাছাকাছি ডান পাশে একটি
অপারেশনের দাগ। উর্মি এবার জ্ঞান
হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। উর্মির
আর বুঝতে বাকি ছিলনা, যে কিডনিটার
জন্য উর্মি বেচে আছে, সেটা আর কারো নয়,
জনির-ই। জ্ঞান ফিরতেই উর্মি জনির পা
জড়িয়ে ধরে হাউমাউ করে কেদে উঠলো-"
আমাকে তুমি ক্ষমা করে দাও জনি, আমি
তোমাকে ভুল বুঝেছি, অনেক বড়ো অন্যায়
করেছি"। উর্মিকে তুলে বুকে জড়িয়ে ধরে জনি বললো,
- অপারেশনের পড়ে ঘা
শুকানোর জন্যে ডাক্তার কিছু ওষুধ লিখে
দিয়েছিলো, টাকা ছিলনা তাই খেতে
পারিনি, তবে এই যন্ত্রণা আমার কাছে
মধুর, এই যন্ত্রণার কারণেই আমার
ভালোবাসা বেচে আছে, আর তুমিই তো
বলেছিলে আমি তোমার স্বপ্নে, তাই তুমি
বেচে না থাকলে তোমার স্বপ্নটা বেচে
থাকবে কার চোখে।
MJ Jony Chowdhury
Comments
Post a Comment