Skip to main content

মানুষটাকে প্রথম দেখায় আমি প্রেমে পড়ে গিয়েছিলাম...

মানুষটাকে প্রথম দেখায় আমি প্রেমে পড়ে গিয়েছিলাম....আপনাদের ভাষায় ওটা ক্রাশ হতে পারে কিন্তু আমি জানি.... ই অনুভূতিটার ভাবার্থটা কি ছিলো....লাজ-লজ্জার মাথা খেয়ে সোজাসুজি মানুষটাকে
বলেছিলাম তোমার নথ হতে চাই....ফিরিয়ে দিয়েছিলো আমাকে......হয়ত অতীতের পাওয়া কষ্টটাকে নতুনভাবে পেতে চায় নি তাই....!
যে মানুষটার চোখ জোড়া দেখে আপনার তার প্রতি প্রচন্ড মায়া জন্মেছিলো.... আপনি জানেন না সেই চোখের মায়ায় একটা সময় কেউ হাবুডুবু খেত....এখন চোখের দিকে তাকালেই সূর্যের প্রখর আলোর প্রয়োজন পড়ে না চোখ ঝাপসা করা জলগুলো চিকচিক করতে থাকে....তাই নতুন স্বপ্ন ঐ জলেই ভেসে যায়!
রিক্সায় বা পাশাপাশি চলার সময় আঙ্গুলের ভাজে আটকে রাখা মানুষটা এখন কারও সাথে হাত মিলাতে বড্ড ভয় পায় কারণ কেউ খুব শক্ত করে আটকে রেখেছিলো হাতজোড়া প্রতিশ্রুতি ছিলো কোনদিন ছেড়ে যাবো না তোমাকে.....যায় নি সে তাই তো এখন ঐ হাতে ঘুমের ট্যাবলেট ছাড়া কিছু ওঠে না....
টোল পড়া হাসিতে আমি বরাবর ক্রাসিত কিন্তু এখন মুখটা আর হাসতে পারে না....খরচ হয়ে গেছে কোন অনাকাঙ্ক্ষিত সেল নাম্বারে এখন রিসিভ হয় না ফোনটা পেঁচার মতন মুখটাকে লুকিয়ে রাখতে ভালোবাসে মানুষটা.... শত হাসির কথা বললেও মানুষটার মুখে হাসি আসে না পাথর একটা!
ধ্যাত.......
মানুষটার জন্য এত করলাম মানুষটা আমাকে পাত্তা দিলো না...... দেশে কি তুমি একপিস মেয়ে নাকি!
হ্যা,,,,,,,,,, মানুষটা একপিস.....
প্রতারিত হওয়া মানুষগুলোর জীবনের কোন না কোন এক পর্যায়ে কাউকে না কাউকে ভালো লাগে.....তারও মন চায় আবার সে রিক্সায় চড়ে কারও হাত আকড়ে ধরুক..... তারও কাউকে দেখে মায়া জন্মায় কঠিন মায়াতেও কারও হাসিতে ক্রাশ খায়.....সেও কারও নাকের নথ হতে চায় কিন্তু তার স্বপ্ন ভাঙ্গা কঠিন পাথরের হৃদয় চিৎকার করে বলে......... হ্যা বলিস না আবার কষ্ট পাবি....ঠিক যেমনটা আপনি জন্মের সময় পৃথিবীতে এসেই জানান দিয়েছেন আপনি জিবিত ব্যপারটা তেমনই!
খুব খেয়াল করে দেখবেন......
যে মানুষটা একবার কারও কাছ থেকে প্রতারিত হয় সে মানুষটা কাউকে দ্বিতীয়বার বিশ্বাস করতে চায় না কেন জানেন????
ভয় পায়....প্রচন্ড ভয়......ভয় পায় মিথ্যে প্রতিশ্রুতির.....ভয় পায় ছেড়ে যাওয়া হাতের শুন্যতাকে......ভয় পায় দ্বিতীয় বারের মত নিজের অবিশ্বাসের জায়গায় বিশ্বাসটাকে আপন করে নিতে!
যে মানুষটাকে আজ আপনি পাথর বলছেন সে মানুষটাকে পাথর করেছে আপনার মতন কোন এক অমানুষই.....একটা দিনে মানুষগুলো পাথর হয় না.....সময় নেয় অনেক সময় নেয় ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতির পাথরগুলো একটা সময় স্তুপে রুপ নেয় শক্ত পাথরে পরিনত হয়!
একটা কথা কি জানেন....
কখনও ঐ হৃদয়হীনা বা হৃদয়হীন মানুষটার মন থেকে একটা পাথর চুরি করে নিয়ে পাথর ভাঙ্গা মেশিনে গুড়ো করে দেখেন তো কি পাওয়া যায়?
পাথর ভাঙলে তার রুপ পরিবর্তন হবে ঠিকই কিন্তু পাওয়া যাবে কোন বিশুদ্ধ অনুভূতি নামে ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসার কণাকে!
বলবেন......... সমাধান কি?
বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় হৃদয়হীন মানুষগুলোকে সকলে এড়িয়ে চলে যায়!
কিন্তু বিশ্বাস করেন........
ঐ হৃদয়হীন মানুষটাও জানে একদিন কেউ আসবে... খুব জিদ করে তার হাতটা ধরবে.....রিক্সার পাশের সিটে শক্ত করে তাকে আগলিয়ে রাখবে.... টোল পড়া হাসিটা নিজের বুকের মধ্যে লুকিয়ে আর কাউকে দেখতে দিবে না শুধু নিজে চেয়ে থাকবে আর মায়াময় ঝাপসা চোখের পানিগুলোকে মুছে কাজল দিয়ে তার মনের পাথরগুলোকে কেটে কেটে নিজের জন্য রাস্তা তৈরী করে নিবে এটাই সত্যি!
সত্যি বলছি আমি.......
হৃদয়হীন মানুষগুলো চিৎকার করে ভালোবাসি বলতে পারে না যেমন সত্যি তেমনি তারা অপেক্ষা করে ঐ মানুষটার... যে তাকে বাধ্য করবে নিজের ভিতর সুপ্তভাবে ঘুমিয়ে পড়া ভালোবাসাকে জাগাতে.......সে আসবে একটু অপেক্ষা করুন....... সে আসবে আপনাকে..... আপনার অধিকার আর পরিচয় ফিরিয়ে দিতে....আসতে তাকে হবেই! (গ্যারান্টেড)

Comments