Skip to main content

একটা_সত্যি ঘটনা_বলছি

আমার_লাইফে_ঘটে_যাওয়া_একটা_সত্যি ঘটনা_বলছি 😒😒😒😒😒
কুমিল্লার একটা রেস্টুরেন্টে খেতে গিয়ে এক সুন্দরী ললনার দেখা পেলাম, দেখতে কিন্তু অনেক কিউট ছিলো।😍
কিন্তু দেখে খুব চিন্তিত মনে হচ্ছিলো।
আমি সামনে গিয়ে বসলাম।
যাই হোক সে নিজেই আমতা আমতা করে কথা শুরু করলো
সে-- হ্যালো, আমি পায়েল 😊
আমি- হাই, আমি জনি।
বুঝতে বাকি নাই যে সে কোনো সমস্যায় পড়েছে😒
জিজ্ঞাস করলাম, জি বলুন কি সাহায্য করতে পারি?
সে-- ইয়ে মানে আমি কি আপনার মোবাইল থেকে একটা কল করতে পারি?
আমি-কেনো আপনার মোবাইল নেই?😨
সে- আসলে পরিবার আমাকে আমার মতের বিরুদ্ধে বিয়ে দিতে চাইছে, তাই আমি পালিয়ে এসেছি, যাবো ঢাকা খালার বাসায়, কিন্তু মাঝ পথে বাস থামলো ১৫ মিনিট এর বিরতি দিয়ে খাওয়া শেষে দেখি বাস টা মিস, আর আমার কাছে কোনো টাকা নেই + মোবাইলেও ব্যালেন্স নেই।
আমি--- ওহ আচ্ছা, হুম নিন মোবাইল।
ফোন দিয়েই কল দিলো খালাকে, বিকাশে টাকা দিতে বললো, যাক টাকা টা পেয়ে কিছুটা চিন্তা মুক্ত হলো মেয়েটা।
এর পর ঢাকার পথের বাস যেগুলো ১৫-২০ মিনিটের বিরতি নিয়ে থামে সেখানে একটা খালি সিট পেয়ে কথা বলে উঠে গেলো।
আমিও আর কি আমার গন্তব্যে চলে গেলাম।
😒😒😒
এর ঠিক দুইদিন পরেই একটা অচেনা নাম্বার থেকে কল ।
আমি-- হ্যালো কে বলছেন?
ওপাশ থেকে- সে কি দুইদিনেই ভুলে গেলেন?😱
আমি- দুইদিন মানে? কে আপনি?
--- আমি পায়েল।
আমি - ওতেরি😨
আর কি ফোন আলাপ, কথা,আস্তে আস্তে প্রেম।
আহা😝
কথা বলতে বলতে একদিন জিজ্ঞাস করলো আচ্ছা তোমার কি ভাবে বিয়ে করার শখ?
প্রেম করে পালিয়ে নাকি পারিবারিক ভাবে?
আমি উত্তর দিলাম যদি দুই পরিবার মেনে নেয় তবে প্রেম করে পারিবারিক ভাবেই, আর যদি মেনে না নেয় তবে পালিয়ে।😍😍😍
সাথে সাথেই সে বললো চলো পালাই😱😱
এর মানে মেয়ের পরিবার রাজি না, লে ছক্কা😂
চলো পালাই।
দুজনে মিলিত হয়েছি প্রথম দেখা হওয়া সেই রেস্টুরেন্টে ।
ওখান থেকেই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম।
অবশেষে কক্সবাজারে পৌছালাম, বাস থেকে নেমে আমি হাত টা বাড়িয়ে দিলাম হাত ধরে নামার জন্য, অমনি আমার ঘুম ভেঙে গেছে।😒😒😒😒
শালা বিয়ে টা করতে দিলো না।🐤🐤🐤🐤
MJ Jony Chowdhury

Comments