Skip to main content

দু'বছর আগে আমাদের ব্রেকাপের তারিখ টা ছিল । (7-6-2017 ইং)

প্রেম ভালোবাসার প্রতি আমার বেশ অনীহা ছিল সেই প্রথম থেকেই। তাই এর ধারে কাছেও আমি ছিলাম না। তবুও সে প্রেম করবেই এবং তা আমার সাথেই করতে হবে।
অভিনয় করতে করতে কখন যে সে আমার প্রেমে পড়ে যায় তা হয়তো এখনো অজানা রয়েই গেছে তার।
যেহেতু টার্গেট ছিল আমার সাথে প্রেম করতেই হবে।
প্রেমে পড়বো না বলা মানুষগুলো একসময় প্রচন্ড রকমের ভালোবাসায় মগ্ন হয়ে যায়। আমিও তার ব্যতিক্রম নয়। অবশেষে প্রেমে পড়লাম। প্রেমে পড়লাম নাকি প্রেম আমার উপর পড়লো সেটাও আমার জানা ছিল না।
রোজ ডে"তে গোলাপ গিফট করলাম। শুরু হল আমার আর তার ভালোবাসা। কিছুদিন বেশ ভালোই চলছিলো কিন্তু হটাৎ আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে,
আমি তাকে যতই ভালোবাসি না কেন আমার ভালোবাসায় তার যেন কোথায় একটা অপূর্ণতা রয়েই যাচ্ছে। সে যেন পূর্ণ ভালোবাসা আমার কাছ থেকে পাচ্ছে না। ওর চোখে আমি একদম স্মার্ট ছিলাম না কারণ আমি ফ্লার্টী কথাবার্তা ওর সাথে একদমই বলতে পারতাম না। সে আমার সাথে কথা বলতো প্রয়োজনে যখন সে ফ্রি থাকে তখন। কিন্তু আমি চাই কেউ একজনের শুধু প্রয়োজন না থেকে প্রিয়জন হই আর যদি সেটা নাই হয় তাহলে কেন ভালোবাসলাম। তার সাথে বসে মুখোমুখি কথা বললাম কিন্তু নাহ সে তার মতোই কিন্তু আমি চাই সে আমার মতো করে আমাকে ভালোবাসুক। একবছর আমাদের সম্পর্ক চলার পর এবার তাকে মাঝে মাঝে "কল ওয়েটিং" এ পাচ্ছি। সারারাত আমি তার জন্য অপেক্ষা করে পরদিন সকালে উঠে দেখি সে আবারো "কল ওয়েটিং" এ আছে।
আমার সুখের পৃথিবীটা ধ্বংস করার জন্য তার একটা "কল ওয়েটিং" যথেষ্ট ছিল। আর সেটা ভালো করেই তার জানা ছিল। আমি যতই ধীরে ধীরে তার প্রতি দুর্বল হতে থাকি সে ততই আমার দুর্বলতায় আঘাত হানতে থাকে। অবশেষে হাল ছাড়তে বাধ্য হলাম। কারণ আমি জানতাম, কেউ যেতে চাইলে তাকে আর ধরে রাখার সামর্থ বিধাতা ছাড়া আর কারোরই নাই। তাই তো কোনো প্রকার অভিযোগ ছাড়া, অভিমান ছাড়াই তাকে নীরবে বিদায় দিয়ে দিলাম। সে চলে যাওয়ার পরে আমার মনখারাপের রাতগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে গিয়েছিল।
আজ ঠিক দুই বছর পর একটা ফুলের দোকানে গোলাপ কিনতে গিয়ে ওর সাথে দেখা হয়ে গেল। সে নিজে থেকে আমাকে জিজ্ঞেস করল,
-কেমন আছো?
-যেমনটা তুমি রেখেছ।
সে আবার জিজ্ঞেস করলো,
-বিয়ে করেছ?
- না করে থাকব কার জন্য?
আমি বুঝতে পারলাম একটা দীর্ঘশ্বাসে ওর বুকটা ফেটে যাচ্ছে। তবুও কিছুই করার ছিলনা আমার।
সে বেহায়ার মতো আবারো জিজ্ঞেস করছিল,
-কয়টা বেবী নিয়েছো?
- দুই বছরে আর কয়টা নেয়া যায়?
সে আমাকে আবারো জিজ্ঞেস করেছিল,
-তোমার বউ কে খুব আদর কর মনে হচ্ছে।
আমি তাকে উত্তর দিয়েছিলাম
-প্রেম ভালোবাসা,আদর, স্নেহ, মমতা এগুলা আমার বউ ছাড়া আর কারো জন্য না।
আমি শুধু তার প্রশ্নের উত্তর গুলো দিয়েই যাচ্ছিলাম শুধু একটা প্রশ্ন তাকে করেছিলাম
-আচ্ছা বলতো, আসা আর যাওয়ার মাঝে আনন্দটা কতটুকু?
সে আমার প্রশ্নের উত্তর টা দিতে পারেনি তবে তার চোখের কোনে নোনা পানির উপস্থিতি লক্ষ্য করেছিলাম।
আমার মোবাইলে একটা কল আসছে,,, বার বার কেটে দিচ্ছিলাম দেখে সে আমাকে আবারো জিজ্ঞেস করলো,,
-তোমার বউ মনে হয় কল দিচ্ছে?
আমি তাকে কিছুই না বলে শুধু তার চোখের দিকেই তাকিয়ে রইলাম।
ওর হাতটা ছুঁয়ে দিব বলে যখনই হাত বাড়াবো ঠিক তখনই সে কান্না ভেজা চোখ দুটো মুছে আমার সামনে থেকে প্রস্থান করল।
সে হয়তো অনেক দিন পরে আবিষ্কার করতে পারবে যে, আমার মনটা আজও তার কাছেই রয়ে গেছে হয়তো তার প্রতারনায় কিংবা প্রহসনে।
দু'বছর আগে আমাদের ব্রেকআপ হয় ঠিক এই দিনে কিন্তু সে হয়তো জানেই না যে, প্রতি বছর একটা করে ফুল কিনে এই দিনটাকে আমি স্মরণীয় করে রাখতেই আমার আজকের এই গোলাপ কেনার আয়োজন। দু'বছর আগে আমাদের ব্রেকাপের তারিখ টা ছিল ।
(7-6-2017 ইং)
MJ Jony Chowdhury

Comments